প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ৭:০৪ PM ||
প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৫, ৯:০৬ PM
নওগাঁর আত্রাইয়ে বিএনপির নির্বাচনী মতবিনিময় ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চকশিমলা গ্রামে মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম,বিএনপি নেতা মোঃ মামুনুর রশিদ,বিএনপি নেতা মোঃ আতিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রাইহান আলী, এবং সাধারণ সম্পাদক মোঃ মকুল হোসেন,সভাপতি কৃষক দল আব্দুস সামাদ আকন্দ,সাধারণ সম্পাদক কৃষক দল আনোয়ার হোসেন,২নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ এলাহী বক্স মম্ডল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১